কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পাটক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ে এক তরুণীর (২৩) লাশ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ।
রোববার (২১ জুন) সকাল ৮টার দিকে ভৈরবের আকবরনগর এলাকা থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়। লাশটি অর্ধনগ্ন ছিল বলে জানায় পুলিশ। তাকে কে বা কারা হত্যা করে পাটক্ষেতে ফেলে দিল কেউ বলতে পারছেন না। লাশটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ পাঠানো হয়েছে।
ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, খবর পেয়ে আকবরনগর এলাকায় একটি পাটক্ষেতে এক অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করে থানায় আনা হলে এখনো তার পরিচয় পাওয়া যায়নি। তাকে কে বা কারা কীভাবে হত্যা করল তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##