1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

কিশোরগঞ্জে র‍্যাব-১৪’র অভিযানে: ৫৭৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ১৫৪ Time View

কিশোরগঞ্জে র‍্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে ৫৭৫ পিস ইয়াবা ও ১টি মোটরসাইকেল সহ মোঃ ইসহাক মিয়া(৪০) ও মুছা মিয়া(৩২) নামে ২ মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা ও মোটরসাইকেল সহ তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ সাত হাজার ৫০০ টাকা ও উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া ২ মাদক কারবারি মধ্যে মো:ইসহাক মিয়া কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পূর্ব ভাগলপুর এলাকার মৃত আলফাজ উদ্দিনের ছেলে এবং মুছা মিয়া কটিয়াদী উপজেলার কামারকোনা এলাকার আফতাব উদ্দিনের ছেলে।

র‍্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে.কমান্ডার এম শোভন খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

লে.কমান্ডার এম শোভন খান জানান, র‍্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ৮ টার দিকে কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারা পাশা এলাকায় অভিযান চালায়। অভিযানে ৫৭০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ সাত হাজার ৫০০ টাকা সহ ২ মাদক কারবারি মোঃ ইসহাক মিয়া ও মুছা মিয়াকে গ্রেফতার করা হয়।
র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে তারা দীর্ঘ দিন যাবত মাদক ক্রয় বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

আরও পড়ুন- কিশোরগঞ্জের ১০০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‍্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে.কমান্ডার এম.শোভন খান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved