জানা যায়, গত সোমবার (৩১ মে) সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের পাইক পাড়া গ্রামের বখাটে মোঃ অনিক মোল্যা (২০) ও আবু জদ্দার (১৯) স্থানীয় বাসিন্দা কামরুলের মেহেগুনী বাগানে শিশুটিকে ইচ্ছের বিরুদ্ধে হাত পা বেধে বলাৎকার করে এবং সেই বলাৎকারের দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে এনএসএসের রক্তদান-বৃক্ষ রোপণ কর্মসূচি পালন –
অন্যদিকে বলাৎকারের স্বীকার হয়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার পরিবার তাৎক্ষণিক ভাবে মধুখালী উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে ভর্তি করে। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগের প্রেক্ষিতে বখাটে দুই জনকে আটক করে মধুখালী থানা পুলিশ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা খানায় পাঠিয়েছে।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিজ্ঞ আদালতে ধৃত দুই ব্যক্তি বলাৎকার ও তা ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছাড়িয়ে দেওয়ার কথা স্বীকার করেছে।