1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

১২ শ লিটার চোরাই তেলসহ গ্রেফতার ৯

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
  • Update Time : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৪৮ Time View

রাজধানীর ডেমরা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে পার্কিং করা গাড়ীর তেল চুরি সিন্ডিকেটের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ২৩০ লিটার ডিজেল, চোরাই তেল বিক্রির ১৭ হাজার ১৩০ টাকা, তিনটি পিকআপ ও একটি নসিমন গাড়ী জব্দ করা হয়। বুধবার (২ জুন) দুপুর ১ টায় সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‍্যাব-১১’র সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলোঃ আব্দুল্লাহ (২৫), মোঃ রাজু (২৫),মোঃ মহিন (১৮), মোঃ মানিক (৩২), মোঃ জনি (১৮), মোঃ জনি (৩২),মোঃ মনিরুজ্জামান (৩৬), মোঃ জামশেদ আলী (২৯) ও মোঃ মাসুম ভূইয়া (৩২)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টায় ডেমরা থানাধীন চনপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জ্বালাবী তেল চোরাই সিন্ডিকেটের ছয়জন জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে হতে দুটি ড্রামভর্তি ৫০০ লিটার চোরাই ডিজেল, চারটি খালি ড্রাম, জ্বালানী তেল চুরির কাজে ব্যবহৃত বিশেষভাবে মোটর সংযুক্ত করা তিনটি পিকআপ ভ্যান ও চোরাই তেল ক্রয়-বিক্রয়ের নগদ ১৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন:  নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাঁধা দেওয়ায় বসত বাড়িতে হামলা –

অপর একটি অভিযানে বুধবার সকাল সাড়ে ৭ টায় রূপগঞ্জ থানাধীন সাওঘাট এলাকা থেকে তেল চোরাই সিন্ডিকেটের আরও তিন জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৭৩০ লিটার চোরাই ডিজেল, চোরাই তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি নসিমন গাড়ী ও চোরাই তেল ক্রয়-বিক্রয়ের নগদ
২ হাজার ৩৩০ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ডেমরা থানাধীন চনপাড়া ও রূপগঞ্জ থানাধীন সাওঘাট এলাকায় তেল চুরি ও কেনাবেচার একাধিক সিন্ডিকেট গড়ে উঠেছে। মহাসড়কে চলাচলরত গাড়ী রাস্তার পাশে পার্কিং করে গাড়ীর ড্রাইভার ও হেলপার ঘুমিয়ে থাকা অবস্থায় এই চোরাই সিন্ডিকেটের সক্রিয় সদস্যরা বিশেষ কায়দায় মোটর ফিটিং করা
পিকআপ ভ্যান ব্যবহার করে অভিনব কৌশলে গাড়ী থেকে তেল চুরি করে।

 

গাড়ীর ড্রাইভার ও হেলপার তেল চুরির বিষয়টি টের পেয়ে গেলে ওই সিন্ডিকিটের সদস্যরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে তাদের জিম্মি করে এবং জোরপূর্বকভাবে তেল চুরির পাশাপাশি ড্রাইভার ও হেলপার এর নিকট থেকে টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

ওই চোরাই সিন্ডিকেট আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ক্ষুদ্র তেল ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে, যা ব্যবহার করে গাড়ীর ইঞ্জিন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এদিকে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved