1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার শরীরে জ্বর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ১৭০ Time View
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি, সংগৃহীত।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শরীরে গতকাল বৃহস্পতিবার রাতে জ্বর এসেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আজ শুক্রবার (২৮ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

আরও পড়ুন- চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

মির্জা ফখরুল বলেন বলেন, গতকাল থেকে সাংবাদিকরা আমার কাছে ম্যাডামের শারীরিক অবস্থায় কেমন জানতে চাইছেন। তার শারীরিক অবস্থা আগের মতই আছে। গতকাল রাত থেকে তার শরীরে জ্বর এসেছে। হঠাৎ জ্বর আসার কারণ ইনভেস্টিগেট করছেন চিকিৎসকরা। তবে রাত থেকেই জ্বর সারানোর চিকিৎসা শুরু হয়েছে। আজকে আবার তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসবে। খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা কেমন হবে সে বিষয়ে বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন- কোভিড-১৯ নেগেটিভ হলেন খালেদা জিয়া

উল্লেখ্য যে, খালেদা জিয়ার শরীরে গত ১১ এপ্রিল করোনা ভাইরাস শনাক্ত হয়। সেদিন তার বাসভবন ফিরোজায় আরও আটজন ব্যক্তিগত স্টাফও করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। পরে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তৃতীয়বার করোনা পরীক্ষার পর ৯ মে তার রিপোর্ট নেগেটিভ আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved