1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

কোভিড-১৯ নেগেটিভ হলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ৯ মে, ২০২১
  • ১৩৭ Time View
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবিঃ ইন্টারনেট।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন কোভিড-১৯ নেগেটিভ হয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার (৯ মে) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, দেশবাসীর দোয়ায় আল্লাহর রহমতে দেশনেত্রী করোনা থেকে মুক্ত হয়েছেন। তৃতীয় পরীক্ষায় তার করোনা নেগেটিভ ধরা পড়ে। তার করোনা পরবর্তী চিকিৎসা চলছে হাসপাতালে।

উল্লেখ্য যে, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তার বাসভবন ফিরোজার আরও আটজন ব্যক্তিগত স্টাফও আক্রান্ত হন।

আরও পড়ুন- তথ্যমন্ত্রীর প্রশ্ন: খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেয়ার প্রয়োজন আছে কি না?

এরপর ২৪ এপ্রিল তার দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা জানান তার চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী।

২৭ এপ্রিল আবার সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় কিছু পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর ৩ মে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেদিন ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, খালেদা জিয়ার ফুসফুসে পানি জমেছে। বেলা ৩টার পর তাকে সিসিইউতে নেয়া হয়।

খালেদা জিয়ার পরিবার তাকে বিদেশ নিয়ে উন্নত চিকিকৎসা দিতে চায়। খালেদার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার আবেদন অনুমতি পাওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়য়ে অপেক্ষমাণ অবস্থায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved