নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শতাধিক এতিমকে ইফতার দিয়েছে সামাজিক সংগঠন ‘হীরাঝিল একতা সংঘ’। এসময় সংগঠনের সদস্যরাও তাদের সাথে ইফতার করে।
শনিবার (৮ মে) সিদ্ধিরগঞ্জের আদমজী কবরস্থান মসজিদ সংলগ্ন এতিমখানায় এ কার্যক্রম সম্পন্ন করে সংগঠনটি।
এ বিষয়ে সংগঠনটির প্রধান সমন্বয়ক মনোয়ার হোসেন জানান,
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সদস্যদের স্বতস্ফুর্ত সহযোগিতায় এতিমদের নিয়ে ইফতার আয়োজন করা হয়েছে।
আরো পড়ুন: সিদ্ধিরগঞ্জের আবাসিক এলাকার যানজট নিরসন করছে ‘হীরাঝিল একতা সংঘ
অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর প্রয়াস থেকে করোনা সংক্রমণের শুরুতে সংগঠনটির কার্যক্রম অব্যাহত রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, এলাকাজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান, সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা কার্যক্রম, অসহায় মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহের কাজ কোভিড-১৯ পরিস্থিতিতে চলমান রয়েছে ।
এদিকে ইফতারের সময় সংগঠনের কার্যকরী সদস্যরা ছাড়াও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গতকাল (৭ মে) হীরাঝিল একতা সংঘ’র উদ্যোগে শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।##