1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জের আবাসিক এলাকার যানজট নিরসন করছে ‘হীরাঝিল একতা সংঘ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ১৭১ Time View

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য সাংবাদিক, চাকুরিজীবী, ব্যবসায়ী ও কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণীরা মিলে সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করে। সমাজের মানুষদের বিভিন্ন সমস্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাঁদের গড়া এসব সংগঠনগুলো।

রক্তদান কর্মসূচি, পরিস্কার-পরিচ্ছন্নতা, বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ, শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডগুলো করে থাকে এসব সংগঠন। এমনই একটি সংগঠন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ‘হীরাঝিল একতা সংঘ’। সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় ২০১৮ সালের ১৩ জুন সংগঠনটির পদচারণা শুরু হয়।

ঈদুল আযহা উপলক্ষ্যে এবং ডিএনডির উন্নয়ন কর্মকান্ড চলমান থাকায় সিদ্ধিরগঞ্জের গুরুত্বপূর্ণ হীরাঝিল আবাসিক এলাকার রাস্তাগুলোতে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ‘হীরাঝিল একতা সংঘ’র সদস্যরা সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকার যানজট নিরসনে কাজ করছে। ডিএনডি প্রজেক্টের কাজের জন্য কিছুদিন পূর্বে চিটাগাং রোডের একটি প্রবেশমুখ সাময়িক বন্ধ রাখা হয়েছে। এজন্য আদমজী থেকে আগত বিভিন্ন যানবাহন হীরাঝিল এলাকা দিয়ে প্রবেশ করে। এর ফলে প্রায়ই তীব্র যানজট সৃষ্টি হয়। যানজটের ফলে নিয়মিত ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। আর এই যানজট নিরসনে বেশ কিছুদিন ধরে কাজ করে যাচ্ছেন হীরাঝিল একতা সংঘ’র স্বেচ্ছাসেবকরা। এমনকি সংগঠনটির সদস্যদেরকে অটোরিকশা চালকদেরকে ডিজিটাল হর্ণ এর পরিবর্তে এনালগ হর্ণ ব্যবহারে উদ্বুদ্ধ করতে লিফলেট বিতরণ করতেও দেখা যায়।

যানযট নিরসন প্রসঙ্গে হীরাঝিল একতা সংঘ’র কার্যকরী সদস্যরা বলেন, ডিএনডির উন্নয়ন কাজের জন্য চিটাগাংরোড-নারায়ণগঞ্জ সড়কের ডিএনডি পাম্প হাউজের সামনের রাস্তা বন্ধ রয়েছে। সেজন্য প্রায়ই এলাকায় যানজট সৃষ্টি হয়। মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে সেজন্য আমাদের এই প্রয়াস।

উল্লেখ্য, গত বছর ‘হীরাঝিল একতা সংঘ’র সদস্যরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে এবং চলমান করোনা পরিস্থিতিতে মানুষের জন্য কাজ করে বেশ বাহবা কুঁড়িয়েছে। এলাকার হকার সমস্যা সমাধানে সংগঠনটি নিয়মিত কার্য্যকর বিভিন্ন পদক্ষে নিয়েছে। যানজট ও হকার মুক্ত পরিস্কার-পরিচ্ছন্ন নিরাপদ একটি আবাসিক এলাকা তৈরির প্রত্যয়ে কাজ করা হীরাঝিল একতা সংঘের স্বেচ্ছাসেবী সদস্যরা সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved