1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে নৈশ্য প্রহরীকে হত্যা করে কুরিয়ার সার্ভিসে ডাকাতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ১৫১ Time View
সিদ্ধিরগঞ্জে নৈশ্য প্রহরীকে হত্যা করে কুরিয়ার সার্ভিসে ডাকাতি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নৈশ্য প্রহরীকে হত্যা করে ‘ইউএসবি’ নামক একটি কুরিয়ার সার্ভিস শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে সিদ্ধিরগঞ্জের পাইনাদী ডরিক মাদানী টাওয়ারে এ ঘটনা ঘটে।

ডাকাতদের আঘাতে মিলন মিয়া (৬০) নামে এক নৈশ্য প্রহরী নিহত ও সিদ্দিকুর রহমান নামে অপর এক নৈশ্য প্রহরী আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর র‌্যাব, পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

‘ইউএসবি’ কুরিয়ার সার্ভিস চিটাগাংরোড শাখার দায়িত্বরত কর্মকর্তা কোরবান আলী জানান, বৃহস্পতিবার আনুমানিক রাত ২টা ৩০ মিনিট থেকে ৩টার দিকে কয়েকজন অজ্ঞাত ডাকাত ডরিক মাদানী টাওয়ারে হানা দেয়। প্রথমে ডাকাতরা নৈশ্য প্রহরী মিলন মিয়া ও সিদ্দিকুর রহমানকে হাত ও পা বেঁধে আঘাত করে মার্কেটের ভেতরে গলির মধ্যে ফেলে রাখে। এসময় ‘ইউএসবি’ কুরিয়ার সার্ভিসে শাখায় রক্ষিত ১৫০টি ইজিবাইকের ব্যাটারী, ১টি ওভেন ও ১ টি ফ্রিজসহ ১৫/১৬ লাখ টাকার মালামাল লুট করে একটি পিকআপে করে নিয়ে চলে যায়। এছাড়া এশিয়া মটরস নামে পাশের একটি ব্যাটারী চালিত ইজিবাইকের দোকান থেকেও ৮টি ব্যাটারী ও ১৫টি চার্জার নিয়ে যায় বলে জানিয়েছেন দোকান মালিক মিন্টু মিয়া।

আরও পড়ুন-আবারও অস্ত্রের মুখে প্রহরীর হাত-পাঁ বেঁধে এনসিসি’র রড ডাকাতি

খবর পেয়ে পুলিশ নৈশ্য প্রহরী মিলন মিয়ার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিকটোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। নিহত মিলন মিয়ার পিতার নাম মৃত সালামত উল্ল্যাহ, সে সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের মাদানীনগর এলাকার মাওলানা হানিফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মশিউর রহমান (পিপিএম) জানান, ডরিক মাদানী টাওয়ারের নিচ তলায় পিকআপে কিছু লোকজন এসে মিলন মিয়া নামে নৈশ্য প্রহরী হাত, পাঁ বেঁধে মারধর ও শ্বাসরুদ্ধ করে হত্যা করে কুরিয়ার সার্ভিসের দোকানে তালা কেটে মালামাল নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লুট হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved