1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

আবারও অস্ত্রের মুখে প্রহরীর হাত-পাঁ বেঁধে এনসিসি’র রড ডাকাতি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ১৭০ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

আবারো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) নির্মাণাধীন ড্রেণের রড ডাকাতির ঘটনা ঘটেছে। এনসিসি’র ১নং ওয়ার্ডের পর এবার ২নং ওয়ার্ডস্থ মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় গভীর রাতে এনসিসি’র নির্মাণাধীন ড্রেণের রড ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টায় অস্ত্রের ভয় দেখিয়ে ড্রেণ নির্মাণাধীন ঠিকাদারী প্রতিষ্ঠানের নৈশ-প্রহরীর হাত-পাঁ-মুখ বেঁধে ৫ টন রড ট্রাকে তুলে নিয়ে যায় ডাকাতেরা। এ ঘটনায় শনিবার ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মোঃ রফিকুল ইসলাম খোকন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ঠিকাদারী প্রতিষ্ঠান আহসান-রিপা কন্সট্রাকশনের মালিক মোঃ রফিকুল ইসলাম জানান, রাতে নিয়োজিত প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পাঁ-মুখ বেঁধে প্রায় আড়াই লক্ষ টাকার রড ট্রাকে করে তুলে নিয়ে গেছে ডাকাতেরা। ট্রাকটির সাথে একটি হায়েস গাড়ীও ছিল। যা ঐ এলাকার রাস্তার পাশের একটি বাড়ির সিসি ক্যামেড়ার ফুটেজে দেখা গেছে বলে জানান তিনি।

স্থানীয় এলাকাবাসী জানায়, প্রায় দুই মাস আগেও ২নং ওয়ার্ডস্থ বুকস গার্ডেন এলাকা থেকে এনসিসি’র নির্মাণ কাজের প্রায় ৫১ বান্ডেল রড চুরি হয়েছিল। এসব ঘটনায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন।

ঘটনাস্থল পরিদর্শন করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবু হানিফ জানান, এনসিসি’র রড ডাকাতির ঘটনায় ঠিকাদার থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।

উল্লেখ্য যে, এর আগে গত ১৯ অক্টোবর দিবাগত রাতে একইভাবে এনসিসি’র ১নং বাতানপাড়া এলাকায় নির্মাণাধীন ড্রেণের ৩ টন (৪১ বান্ডেল) রড ডাকাতির ঘটে। ৭/৮ জন ব্যক্তি প্রহরীর হাত-পাঁ বেঁধে ট্রাকে করে রড তুলে নিয়ে যায় উল্লেখ করে পরদিন সকালে নির্মাণাধীন ঠিকাদার মামুন ট্রেডার্সের কর্মকর্তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved