1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মাওয়ায় কোস্ট গার্ডের অভিযানে চব্বিশ কেজি গাঁজাসহ আটক ১ - Globalprime24.com
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

মাওয়ায় কোস্ট গার্ডের অভিযানে চব্বিশ কেজি গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ১৫৪ Time View

অদ্য বিকাল ৪টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান মাওয়া কর্তৃক কান্দিপাড়া মাওয়া পুরান ফেরিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ২৪ কেজি গাঁজাসহ ০১ মাদক পাচারকারীকে আটক করা হয়।

মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মাওয়া পুরাতন ফেরি ঘাট হতে কাঠাঁল বাড়ী এলাকায় গাঁজা পাচার করা হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে স্টেশান মাওয়া কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে একটি যাত্রীবাহী ট্রলারের মধ্যে লাইফ জাকেটের নিচে লুকায়ীত অবস্থায় কয়েকটি বস্তা পাওয়া যায়।

আরও পড়ুন- টাঙ্গাইলে করোনা সচেতনতায় মাঠে মেয়র ও সিভিল সার্জন

পরবর্তীতে উক্ত বস্তাগুলো তল্লাশী করে আনুমানিক ২৪ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ মামুন(২৪) মাদারিপুর জেলার শীবচর থানার মল্লিক কান্দি গ্রামের বাসিন্দা। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ী ও জব্দকৃত গাঁজা লৌহজং থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved