আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক।
ভাষা শহীদদের প্রতি কৃতজ্ঞচিত্তে সম্মান জানিয়ে নোয়াখালীর কৃতি সন্তান জানান, হাজার ১৯৫২ সালে ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা প্রিয় মাতৃভাষা বাংলা পেয়েছি।
তাদের রক্তের বিনিময়ে’ হাজার ১৯৭১ সালের প্রেক্ষাপট তৈরি হয়েছে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এরইমধ্যে বাংলাদেশ বিশ্বদরবারে নিজেদের মাথা উঁচু করে দাঁড়িছে। অচিরেই বাংলাদেশ নিজেদের অবস্থান আরও প্রতিষ্ঠা করবে বলে মত এই ক্রীড়া সংগঠকের।