রাজধানী ঢাকার বাড্ডার সাঁতারকুল এলাকায় একটি স’মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১২ টায় আগুনের সূত্রপাত হয় এবং রাত পৌনে ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান জানান, বাড্ডার সাঁতারকুল এলাকার জিএম রোডের একটি স’মিলে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। উত্তরা ফায়ার সার্ভিস স্টেশন থেকে ২ টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
আরও পড়ুন- কারওয়ানবাজারে ট্রেনের ধাক্কায় সাবেক অধ্যক্ষের মৃত্যু
পরে রাত পৌনে ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণ ও এর ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি বলেও জানান তিনি।