1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

কারওয়ানবাজারে ট্রেনের ধাক্কায় সাবেক অধ্যক্ষের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ১১৬ Time View
প্রতীকী ছবি।

রাজধানী ঢাকার কারওয়ানবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় ইস্পাহানী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ নিরোদ বরণ রায় (৬০) মারা গেছেন।

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

এদিকে আজ সকাল ১০টার দিকে কারওয়ানবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

নিরোদ রায়ের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার দিবাসুর গ্রামে। তিনি ঢাকার কল্যাণপুরে সপরিবারে বসবাস করতেন।

আরও পড়ুন- রাজধানীতে অস্ত্রসহ ডাকাতদলের ৫ সদস্য গ্রেফতার

ইস্পাহানী গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য মির্জা আনোয়ার হোসাইন বলেন, গত জানুয়ারিতে তিনি অবসরে যান। আজ সকালে তার কলেজে আসার কথা ছিল। ফার্মগেট নেমে কারওয়ানবাজার এলাকায় রেললাইন ধরে হেঁটে তিনি মগবাজারের দিকে আসছিলেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদশর্ক মো. বাচ্চু মিয়া বলেন, ‘ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved