1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

কালিয়াকৈরে খাদ্য বিষক্রিয়ায় দুই শতাধিক আনসার অসুস্থ

গাজীপুর প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৪২ Time View

গাজীপুর জেলার কালিয়াকৈরে খাদ্য বিষক্রিয়ায় প্রায় দুই শতাধিক আনসার সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাদের আনসার একাডেমির নিজস্ব হাসপাতাল ও ব্যারাকে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে খাবার খেয়ে তারা একে একে অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে।

অসুস্থ কয়েকজন আনসার সদস্যরা গণমাধ্যমে জানান, গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গত শনিবার ওই বাহিনীতে দরবার সভা হয়। সভাশেষে দুপুরের পর সবাইকে খবার বিতরণ করা হয়।

আরও পড়ুন- করোনা টিকা নিলেন সেনা প্রধান জেনারেল আজিজ

ঢাকা থেকে আনা বাবুর্চির রান্না করা খাবার খেয়ে শনিবার মধ্য রাত থেকে আনসার সদস্যরা একে একে অসুস্থ হতে শুরু করেন। রোববার দুপুর পর্যন্ত দুই শতাধিক আনসার সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাদের আনসার একাডেমির নিজস্ব হাসপাতাল ও ব্যারাকে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আনসার একাডেমির এক চিকিৎসক বলেন, খাদ্যে বিষক্রিয়া থেকে তারা অসুস্থ হয়ে পড়েছেন। তবে অনেকেই সুস্থ হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করে আনসার বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মেহেনাজ তাবাসসুম বলেন, ১০ হাজার সদস্যের জন্য খাবার দেওয়া হয়েছিল। অনেকে খাবার দেরিতে খেয়ে থাকতে পারেন। সে জন্য হয়তো খাবার নষ্ট হয়ে গিয়েছিল। এতে খাদ্যে বিষক্রিয়ার কারণে অনেকেই অসুস্থ হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অনেকেই এখন সুস্থ হয়ে উঠেছেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved