করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকা নিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে রোববার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি টিকা নেন। এ সময়ে তিনি কোনো গুজবে কান না দিয়ে করোনার টিকা নিতে সেনাসদস্যদের নির্দেশ দেন।
জেনারেল আজিজ দেশের আপামর জনসাধারণ তথা সেনাসদস্যদের জন্য করোনা ভাইরাসের টিকা নেয়ার সুব্যবস্থা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশব্যাপী গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনার টিকাদান কর্মসূচির আওতায় সেনাবাহিনী প্রধানের নির্দেশে দেশের সকল সিএমএইচে টিকাদান কার্যক্রম শুরু হয়।
আরও পড়ুন- স্ত্রীসহ করোনা টিকা নিলেন মেয়র তাপস
উল্লেখ্য যে, প্রথম ধাপে শনিবার পর্যন্ত মোট ২৬টি টিকাদান কেন্দ্রে মোট ১৮ হাজার ২৬৯জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবার অন্যান্য অসামরিক ব্যক্তিকে টিকা দেয়া হয়।