নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকা থেকে মোছা: রোকসানা (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার দুপুর আড়াইটায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১’র সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন সেনপাড়া এলাকার মোঃ ইসরাফিলের স্ত্রী।
আরও পড়ুন :কর্ণফুলীতে ৩০ হাজার ৫৯০ পিস ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার
আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সে দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা চালিয়ে আসছে। আসামি রোকসানা বিভিন্ন কৌশলে কুমিল্লা থেকে গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জ ও ঢাকায় বিক্রি করতো। এদিকে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন জসিম উদ্দিন চৌধুরী।