1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
কর্ণফুলীতে ৩০ হাজার ৫৯০ পিস ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার - Globalprime24.com
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

কর্ণফুলীতে ৩০ হাজার ৫৯০ পিস ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ২০৮ Time View
শামসুন নাহার ও তার ছেলে এরফানুল হক মারুফ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন বড় উঠান এলাকায় ১ কোটি ৫৩ লাখ টাকার ৩০ হাজার ৫৯০ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালবেলা কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল সোমবার বিকেলে ইয়াবাসহ মা ও ছেলেকে র‌্যাব গ্রেফতার করে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- বড় উঠান দৌলতপুরের (মীর বাড়ির) মাহমুদুল হকের স্ত্রী শামসুন নাহার ও তার ছেলে এরফানুল হক মারুফ।

আরও পড়ুন-  গৃহবধূকে গণধর্ষণের হুমকি দিয়ে বাড়িতে লুটপাট করলো ডাকাত দল

র‌্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবার দাম আনুমানিক ১ কোটি ৫৩ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম শহরসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বিক্রি করতেন।

এদিকে মা ও ছেলের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved