1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জবাসীকে নির্ভয়ে টিকা নিতে বললেন সিভিল সার্জন

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
  • Update Time : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৪ Time View

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেছেন, নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান হিসেবে আমি নিজেই স্ব ইচ্ছায় জেলার প্রথম করোনার টিকা নিয়েছি। এ টিকা নিয়ে আমাদের কারো কোন ধরনের সমস্যা হচ্ছেনা।

 

প্রত্যেকে যারা ৫০ বছরের উর্ধে আছেন তাদেরকে টিকা নিতে আহবান জানাই। আপনারা সবাই নিবন্ধন করুন, টিকা নিন। এটি সম্পূর্ণ নিরাপদ। রোববার (৭ জানুয়ারি) সকাল ১১ টায় নারায়ণগঞ্জে টিকা প্রদান কার্যক্রম শুরু করে প্রথম টিকা নিয়ে তিনি এসব কথা বলেন।

 

আরও পড়ুন :চট্টগ্রামে টিকাদান কার্যক্রম উদ্বোধন, প্রথমে নিলেন নওফেল 

তিনি বলেন, আমরা জেলার ৬টি কেন্দ্রে (ভিক্টোরিয়া, খানপুর ও ৪টি উপজেলা) টিকা দেয়া শুরু করেছি। আমরা প্রতিদিন ৬শ করে টিকা দেব। জেলায় রেজিস্ট্রেশন চলছে। নারায়ণগঞ্জে রেজিস্ট্রেশনের সংখ্যা বাড়া দরকার কারণ অন্য জেলাগুলো থেকে আমাদের রেজিস্ট্রেশন কম।

 

রেজিস্ট্রেশনে গতকাল পর্যন্ত একটু সমস্যা ছিল এখন নেই। সিভিল সার্জন বলেন, আপনারা জানেন একটি টিকা থেকে ১০ জনকে দেয়া যায়। সকাল ৮ টা থেকে শুরু হলেও দেখা যাবে ৫/৭ জন আসলে আমরা টিকা খুলবো। কারণ একজনের জন্য খুলে রাখলে অসুবিধা হয়।

 

সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে এ টিকা প্রদান করা হবে। তিনি বলেন, টিকা নিয়েছি ১ ঘন্টা অতিবাহিত হলেও কোন প্রতিক্রিয়া নেই বরং আমি চাঙ্গা আছি। আপনারা নির্ভয়ে টিকা নিন। এসময় সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved