চট্টগ্রামে প্রথমে টিকা নিয়ে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আজ রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি এ টিকা নেন।
আরও পড়ুন- করোনা ভাইরাসের টিকা নিলেন স্বাস্থ্যমন্ত্রী
উপমন্ত্রীর টিকা নেওয়ার পর চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবির, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, ডা. বিদ্যুৎ বড়ুয়া, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনসহ অন্যান্যরা টিকা নেন।