নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নং ওয়ার্ডের হাউজিং এলাকার আবাসিক লাইন থেকে বাসা-বাড়িতে অবৈধভাবে তিতাসের গ্যাস সংযোগ রোধে এক অভিযান পরিচালনা করে তিতাস কর্তৃপক্ষ।
বুধবার (৩ ফেব্রুয়ারী) বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা মাসুম এবং সানজিদা আক্তারের উপস্থিতিতে এ অভিযানটি পরিচালিত হয়। উক্ত অভিযানে ৫টি মামলা দায়ের এবং মোট ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
আরও পড়ুন : আলজাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক ও অপপ্রচারের নোংরা বহির্প্রকাশ
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা মাসুম জানান, করোনা পরিস্থিতির কারণে মানবিক দিক বিবেচনা করে অবৈধ গ্যাস ব্যবহারকারীদের সর্বনিম্ন দুই হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। একই সাথে দ্রুত তাদের এ আইনি জটিলতা সমাধান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া তিনি আরও জানান, তিতাসের এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। এ অভিযানে আরো উপস্থিত ছিলেন তিতাসের নারায়ণগঞ্জ জোনের ডেপুটি ম্যানেজার আরিফ মোঃ বাবু, সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম, মোঃ গিয়াস উদ্দিন, সহকারী কর্মকর্তা মোঃ গাজী, টেকনিশিয়ান আবুল খায়ের প্রমূখ।##