1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

৭৫ লাখ টাকা পেল জয়পুরহাটের জুলাইয়ে আহত যোদ্ধারা

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১১০ Time View

৭৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে জয়পুরহাট জেলার জুলাই গণঅভ্যুত্থানে আহত সি-ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের মধ্যে। শুক্রবার (১৬ মে) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। তিনি জেলার আহত সি-ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের হাতে ৭৫ লাখ টাকার এই অনুদানের চেক তুলে দেন। জয়পুরহাট জেলায় জুলাই গণঅভ্যুত্থানে আহত সি-ক্যাটাগরির মোট ৭৯ জন জুলাই যোদ্ধার মধ্যে শুক্রবার (১৬ মে) এ অনুষ্ঠানে উপস্থিত ৭৫ জনের প্রত্যেককে এক লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়।



অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার তুলসী চন্দ্র রায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।



এতে আরও বক্তব্য রাখেন- জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল হক সানজিদ, জেলার জুলাই যোদ্ধা ইসরাত জাহান ইরাদ ও মিস শরিফা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved