1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

হিলিতে পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

দিনাজপুর প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ২৪৫ Time View
প্রতীকী ছবি।

দিনাজপুর জেলার হিলিতে সাদা পিকআপ ভ্যান এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহত দুইজন মোটরসাইকেলের আরোহী ছিলেন।

আজ সোমবার (২৫ জানুয়ারি) দুপুর পৌনে ২ টার দিকে হিলি বোয়াদাড়ের নওনা পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুরের বদরগঞ্জ উপজেলার মকছেদপুর বানিয়াল পাড়ার মৃত জামাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৫০) এবং একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে সাখাওয়াত হোসেন (২৪)।

আরও পড়ুন:- যাত্রাবাড়ীতে যুবকের অস্বাভাবিক মৃত্যু

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, আজ সোমবার দুপুর হিলি থেকে মোটরসাইকেল যোগে বদরগঞ্জে যাওয়ার সময় বোয়ালদাড়ের নওনা পাড়া নামক স্থানে অপর দিক থেকে আসা সাদা পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ঘটনা স্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। পরে লাশ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved