রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে খাইরুল ইসলাম নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
গতকাল রোববার বিকালে থানার ৮৫/ডি ধলপুর সুতীখালপাড় জোড়াখাম্বা এলাকার বাড়ির ৩য় তলার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবক খাইরুল পটুয়াখালী জেলার বাউফলের কুম্বখালী গ্রামের আলম হাওলাদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
আরও পড়ুন- অতীতের স্মৃতি শেয়ার করে যা বললেন কঙ্গনা
এ বিষয়ে যাত্রাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাদিম জানান, আমরা খবর পেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৪৯নং ওয়ার্ডের কাউন্সিলর বাদল সর্দার ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে কক্ষের দরজা ভেঙে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত খাইরুলের লাশ উদ্ধার করি।
নিহত খাইরুল ওই কক্ষে একাই বসবাস করতেন।