1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

স্বামীর একাধিক বিয়ের কথা শুনে ‘বিশেষ অঙ্গ’ কেটে দিলো ক্ষিপ্ত স্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৩৮৭ Time View

ময়মনসিংহ জেলার নান্দাইলে সাদ্দাম হোসেন নামে এক যুবকের গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিয়েছেন প্রথম স্ত্রী।

গত রোববার (২৪ জানুয়ারি) সকালে নান্দাইল পৌরসভার কাকচর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাদ্দাম হোসেন কিশোরগঞ্জের ভৈরব এলাকার বাসিন্দা। তিনি রাজধানীর একটি কোম্পানিতে চাকরি করেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেনের স্ত্রী প্রায় বছরখানেক ধরে পৌরসভার কাকচর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন। রাজধানীতে চাকরির সুবাদে কয়েকমাস পর পর স্ত্রীর সঙ্গে দেখা করতে আসতেন সাদ্দাম। এরই মাঝে মধ্যে প্রায় তিন মাস পার হলেও সাদ্দাম হোসেন তার কাছে না আসায় খোঁজ খবর নিয়ে জানতে পারেন, স্বামী সাদ্দাম হোসেন গাজীপুর ও শ্রীপুরে দুই নারীর সঙ্গে বসবাস করছেন। তা ছাড়াও স্বামীর নিজের এলাকা ভৈরবে রয়েছেন আরো দুই স্ত্রী।

আরও পড়ুন:- স্ত্রীকে ফেরাতে ব্যর্থ হয়ে বাকপ্রতিবন্ধী শ্যালিকাকে বিয়ের আশ্বাসে ধর্ষণ, কারাগারে দুলাভাই

পরে গত চারদিন আগে সাদ্দাম হোসেন তার কাছে আসেন। আসার পর দুই দিন পার হলেও কিছু বলেননি তিনি। গত রোববার সকালে বসতঘরে শুয়ে দরজা বন্ধ করে দেন স্ত্রী। এ সময় কেন এতগুলো বিয়ে করেছেন জানতে চাইলে সাদ্দাম হোসেন বিয়ে করার বিষয় অস্বীকার করেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ব্লেড দিয়ে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেন স্ত্রী। তখন লজ্জায় চিৎকার না দিলেও নিজেকে রক্ষা করতে তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

নাম প্রকাশ না করার শর্তে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক জানান, গত রোববার ওই যুবক চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। পরে চিকিৎসকরা বিশেষ অঙ্গে সাতটি সেলাই দিয়ে ভর্তি হতে বলেন।

তবে সে ভর্তি না হয়ে চলে যান। এর পরে কি হয়েছে বিষয়টি তাদের জানা নেই বলেও জানান এই চিকিৎসক।

এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আজই এ ঘটনা সাংবাদিকদের কাছে শুনেছি। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved