1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

স্কুল ছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে মারধর করল বখাটে, থানায় মামলা

নেত্রকোনা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ২৮২ Time View

নেত্রকোনা জেলার মদনে ১০ম শ্রেনিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করতে ব্যর্থ হয়ে মারধর করায় ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে মদন থানায় আজ বুধবার (২৭ জানুয়ারি) একটি মামলা দায়ের করেছেন।

উপজেলার কদমশ্রী তমিজহাটী গ্রামের হুমায়ূন কবিরের বখাটে ছেলে ইয়াসিন(১৯) কে আসামি করে এ মামলাটি দায়ের করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পদমশ্রী এ ইউ খান একাডেমী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনির ওই ছাত্রী স্কুলে যাওয়া আসার পথে বখাটে ইয়াসিন প্রায় সময়েই তাকে প্রেম নিবেদনসহ কু-প্রস্তাব দিতো। মেয়েটি প্রেমের প্রস্তাব প্রত্যাখান করলে  তার প্রতি ক্ষুব্ধ হয় ইয়াসিন।

আরও পড়ুন- স্বামীর একাধিক বিয়ের কথা শুনে ‘বিশেষ অঙ্গ’ কেটে দিলো ক্ষিপ্ত স্ত্রী

গতকাল মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় পাশের বাড়ির জনৈক আবু আব্বাস এর বসত বাড়ির পাশের রাস্তায় মেয়েটিকে একা পেয়ে ইয়াসিন ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণ করতে ব্যর্থ হয়ে ওই স্কুল ছাত্রীকে মারধর করে। তখন আশপাশের লোকজন এগিয়ে এলে ইয়াসিন পালিয়ে যায়। এ ঘটনায় আজ বুধবার ভিকটিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইয়াসিনকে আসামি করে মদন থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, ছাত্রীকে ধর্ষণ করতে ব্যর্থ হয়ে মারধর করায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ইয়াসিনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আজ বুধবার একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved