1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
নারায়ণগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ, গ্রেফতার ২ - Globalprime24.com
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ, গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ২৫৫ Time View

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের আষাঢ়িয়ারচর এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)।

আজ শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কস্থ বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট স্থাপন করে তাদেরকে গ্রেফতার করা হয়।

https://ibb.co/Rz7WR87

 

গ্রেফতাররা হলো, মোঃ মেহেদী মজুমদার মনির (৩৫) ও মোঃ এবাদুল্লাহ গাজী (৪৯)। এসময় তাদের সঙ্গে থাকা একটি মোটর সাইকেল তল্লাশী করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে র‍্যাব ১১’র একটি আভিযানিক দল।

আসামিদের কাছ থেকে মাদক পাচারের কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ, ২টি ব্যাগ ও ২টি
মোবাইল ফোন জব্দ করে র‍্যাব।

আজ শুক্রবার দুপুর ৩ টায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১’র সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

আরও পড়ুন- ভারতের কর্নাটকে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮

তিনি জানান, আসামি মেহেদী মজুমদার মনির কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন গজারিয়া এলাকার মোঃ আবদুল মান্নানের ছেলে এবং এবাদুল্লাহ গাজী নারায়ণগঞ্জ জেলার
সোনারগাঁও উপজেলার কিশোরগঞ্জ এলাকার মৃত একিন আলী হাজীর ছেলে।

https://ibb.co/X8WNWCr

বিজ্ঞপ্তিতে জসীম উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মোটর সাইকেলযোগে অভিনব কায়দায় কুমিল্লা জেলা হতে গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তারা মোটর সাইকেল আরোহীর ছদ্মবেশে নিজেদের ব্যবহৃত ট্রাভেল ব্যাগে গাঁজা ভর্তি করে নিয়মিত পরিবহন করতো।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানান এই র‍্যাব কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved