1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

ভারতের কর্নাটকে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮

গ্লোবাল প্রাইম আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ১৮১ Time View
ভারতের কর্নাটকে ভয়াবহ বিস্ফোরণ। ছবি: সংগৃহীত।

ভারতের কর্নাটকের শিবমোগায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন।

দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিট নাগাদ শিবমোগা জেলায় হুনাসোদু গ্রামে এই বিস্ফোরণ ঘটেছে। তবে বোমা বিস্ফোরণ, নাকি অন্য কিছু তা নিয়ে ধোঁয়াশা চলছে। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ দল তদন্ত শুরু করেছে।

সূত্র জানিয়েছে, বৃহস্পতিবারের বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল যে ১৫-২০ কিলোমিটার এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে। এছাড়া বিস্ফোরণস্থলের কাছাকাছি এলাকায় রাস্তায় বড় ফাটল দেখা গিয়েছে। বহু বাড়ির জানলার কাচ ভেঙে পড়েছে। আতঙ্কে লোকজন রাস্তায় বেরিয়ে আসেন। এমনকি পার্শ্ববর্তী চিকমাগালুর জেলার একাংশে এই কম্পন অনুভূত হয়েছে বলে দাবি।

স্থানীয় এক বাসিন্দা বলেন, হঠাৎ করে ঘরবাড়ি সব কেঁপে ওঠে। ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসি।

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, আবালাগিরি গ্রামের হুনাসোদু কোনও পাথর খনিতে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। পুরো এলাকা ইতিমধ্যেই ঘিরে রাখা হয়েছে।

আরও পড়ুন- সাবেক সাংসদ মজিদ মণ্ডলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এদিকে আজ শুক্রবার (২২ জানুয়ারি) সকালে টুইটে শোকপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, শিবমোগার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই ঘটনায় আহত এবং নিহতদের পরিবারকে সব রকম সহযোগিতা করবে রাজ্য সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved