1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সুনামগঞ্জে দুই মৎস্যজীবী সমিতির মধ্যে সংঘর্ষে নিহত ১ - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে দুই মৎস্যজীবী সমিতির মধ্যে সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ২৬৭ Time View
প্রতীকী ছবি।

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সংঘর্ষের ঘটনায় জইনুদ্দিন (৬০) নামে একজন নিহত হয়েছেন। তিনি তেরয়াল গ্রামের তেরয়াল আদর্শ মৎস্যজীবী সমিতির সদস্য।

আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের তেরয়াল গ্রামে ধামাইল জলমহালের মালিকানা নিয়ে দুই মৎস্যজীবী সমিতির মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন ধরে শিমুলবাঁক ইউনিয়নের ধামাইল জলমহালের মালিকানা নিয়ে স্থানীয় দুইটি মৎস্যজীবী সমিতির মধ্যে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে বৃহস্পতিবার সকালে জলমহালের কর্তৃত্ব নিয়ে তেরয়াল মৎস্যজীবী সমিতির আব্দুস সালামের গ্রুপ ও তেরয়াল আদর্শ মৎস্যজীবী সমিতির শহীদ-মোশাহিদ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।

এরপরে গুরুতর আহত জইনুদ্দিনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় দুই পক্ষের ৬ জনকে আটক করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন বলেন, শিমুলবাঁক ইউনিয়নে জলমহাল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জইনুদ্দিন নামে ১ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এই ঘটনায় দুই পক্ষের ৬ জনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved