1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শ্রীমঙ্গলে হাতে লেখা সুইসাইড নোটসহ গৃহবধূর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫৭ Time View

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে আসমা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি ‘সুইসাইড নোট’ লেখা ছিল বলে পুলিশ জানিয়েছে।

গত রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আলিশারকুল গ্রামের একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

আসমা বেগম ওই গ্রামের মতলিব মিয়ার মেয়ে। তার পরিবারের অভিযোগ, আসমাকে তার স্বামী পরিকল্পিতভাবে হত্যা করেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, চার মাস আগে একই উপজেলার ভুনবীর ইউনিয়নের রাজপারা এলাকার ছোবহান মিয়ার ছেলে মো. আব্দুল হালিমের সঙ্গে বিয়ে হয় আসমা বেগমের। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। এর আগে আসমা বেগমের আরেকটি বিয়ে হয়েছিল। সেই সংসার সংসারে একটি ছয় বছরের মেয়ে রয়েছে তার।

আসমার দ্বিতীয় স্বামী আব্দুল হালিম বয়সে স্ত্রীর চেয়ে প্রায় আট বছরের ছোট। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেছিল।

আরও পড়ুন- দাম্পত্য জীবনে পারিবারিক বিরোধ, স্বামীর হাতে স্ত্রী খুন

আসমা বেগমের বড় বোন আলেয়া বেগম বলেন, আমার বোন আত্মহত্যা করতে পারেন না। পারিবারিক ঝামেলার কারণে আব্দুল হালিম আমার বোনকে পরিকল্পিতভাবে খুন করেছেন।

এদিকে নিহত গৃহবধূ আসমার স্বামী আব্দুল হালিম জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে তারা খাবার খেয়ে ঘুমাতে যান। রোববার সকাল সাড়ে ৬টায় ঘুম থেকে উঠে দেখেন তার স্ত্রী পাশে নেই। খোঁজাখুঁজির এক পর্যায়ে তিনি দেখেন ঘরের আড়ার সঙ্গে মাফলার পেঁচানো অবস্থায় তার স্ত্রীর লাশ ঝুলছে। তখন তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে লাশটি নামায়। ওই সময় আসমা বেগমের বামহাতে কিছু লেখা ছিল।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালেক সাংবাদিকদের জানান, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি আত্মহত্যা। তবে স্বামীর প্ররোচনায় আসমা বেগম আত্মহত্যা করে থাকতে পারেন। হাতের লেখার ঘটনার রহস্য উদঘাটনে এক্সপার্ট দিয়ে পরীক্ষা করা হবে।

তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান শ্রীমঙ্গল থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved