সিলেট কেন্দ্রীয় কারাগারে এক কয়েদীর মৃত্যু হয়েছে। নিহত আসামির নাম রুবেল মিয়া। সে হত্যা মামলায় দণ্ডিত আসামি ছিলেন।
গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মুজিবুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে রুবেল মিয়াকে কারাগার থেকে অচেতন অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয় বলে সূত্র জানায়। রুবেলের মরদেহ ময়নাতদন্ত শেষে ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান জেলার।
উল্লেখ্য যে, কয়েদী রুবেল মিয়া কুমিল্লা জেলার লাকসাম এলাকার হাসেম মিয়ার ছেলে। তিনি ২০১৬ সাল থেকে কারাভোগ করছেন। একটি হত্যা মামলায় তার ৩০ বছরের সাজা হয় এবং তার বিরুদ্ধে আরেকটি মামলা চলমান রয়েছে।