1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে আওয়ামী লীগের সভাপতির বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৭ Time View

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্বাস উজ-জামানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় বুধবার রাতে তাড়াশ থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।

চেয়ারম্যান নিজেই বাদী হয়ে ১৫ থেকে ১৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে এ মামলা করেন। তাড়াশ থানার মামলা নম্বর ১৪, তারিখ ২৯ সেপ্টেম্বর, ২০২১।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১টার দিকে ডাকাত দল চেয়ারম্যান আব্বাস উজ-জামানের বাড়িতে ঢুকে তাঁকে ও তাঁর বৃদ্ধ মা রমিছা বেওয়াকে পিস্তল ও চাকু ঠেকিয়ে জিম্মি করে। এ অবস্থায় বাড়ির সাতটি কক্ষের সাতটি আলমারি, চারটি ট্রাঙ্ক ভেঙে ৪৩ ভরি ছয় আনা স্বর্ণালংকার, দুই লাখ ৪০ হাজার নগদ টাকা, তিনটি মোবাইল ফোনসহ প্রায় ২৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি ফজলে আশিক বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর বুধবার রাতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে থানায় নিয়ে এসেছে। আপাতত তদন্তের স্বার্থে তাঁর নাম-ঠিকানা প্রকাশ করা হচ্ছে না। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved