নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে একটি কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এসময় অভিযানে ঐ কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের ধনুহাজী রোড এলাকায় শশী এন্ড ঐশী এন্টারপ্রাইজ নামে ওই কয়েল কারখানাকে এ অর্থদণ্ড করা হয়।
জনৈক বজলুল হক মালিকানাধীন কারখানাটিতে এসময় অবৈধ পন্থায় কয়েল উৎপাদন ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লগো ব্যবহার করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন বাজার মনিটরিং কার্মকর্তা ও জেলা পুলিশের একটি টিম।
এ বিষয়ে মো: সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রনালয়ের সার্বিক তত্বাবধানে ও জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করি।
আরও পড়ুন:- হিলিতে পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
এরই ধারাবিকতায় খোঁজ নিয়ে জানা যায় জেলার সিদ্ধিরগঞ্জের ধনুহাজী রোড এলাকায় শশী এন্ড ঐশী এন্টারপ্রাইজ নামে একটি কয়েল কারখানা অবৈধ প্রক্রিয়ায় কয়েল উৎপাদন করে বাজারজাত করছে।
তিনি আরও জানান, অভিযান পরিচালনার সময় এ সত্যতা পাওয়া যায়। ফলে ১০টি ব্রান্ডের কয়েল অবৈধ প্রক্রিয়ায় উৎপাদন বা প্রক্রিয়াকরণ করা এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লগো ব্যবহার ভোক্ত অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারা মোতাবেক শশী এন্ড ঐশী এন্টারপ্রাইজ নামে ওই কয়েল কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।