1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

সাবরেজিস্ট্রার অফিসের অফিস সহকারী ফেরত দিলেন ঘুসের টাকা

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৯ Time View

সাবরেজিস্ট্রার অফিসে দাতা-গ্রহীতার কাগজপত্র আটকে রেখে টাকা আদায়ের ৫ দিন পর তা ফেরত দিয়েছেন অফিস সহকারী। শনিবার (১৬ ডিসেম্বর) রাতে চরফ্যাশন উপজেলার শশীভূষণ সাবরেজিস্ট্রার অফিসের ঐ অফিস সহকারী বিকাশে টাকা ফেরত দেন।

ঐ সাবরেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, শশীভূষণ সাবরেজিস্ট্রার অফিসে বুধবার দাতা বাগন আলী দেওয়ান ও গ্রহীতা আকলিমা বেগম নামে দলিলের কাগজপত্র আটকিয়ে রেখে অফিস সহকারী (করণিক) আবুল কালাম আজাদ টাকা আদায় করেন। বিষয়টি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

অফিসের সাবরেজিস্ট্রার ও অফিস সহকারী নিজেদের নিরাপদ রাখতে দাতা-গ্রহীতার বাড়িতে গিয়ে অফিসের ৪র্থ শ্রেণির কর্মচারী জাহাঙ্গীর আলম রেকর্ড ও ভিডিও নিয়ে আসেন এবং তাদের বলে আসেন আপনারা কেউ জিজ্ঞাসা করলে বলবেন অফিস টাকা নেয়নি। উৎকোচ নেওয়ার ৫ দিন পর শনিবার রাতে বিকাশে ৬ হাজার ৩শ টাকা ফেরত দিয়েছেন।

চরফ্যাশন দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. মহাসীন পাটওয়ারী বলেন, আমার বাড়ির পাশে আকলিমা বেগমের কাছ থেকে কেরানী টাকা আদায় করেন। টাকা নেওয়ার ৫ দিন পর বিকাশে ৬ হাজার ৩ টাকা ফেরত দিয়ে গ্রহীতা আকলিমাকে বলেছেন ১২ হাজার টাকা দেওয়া হয়েছে ওই টাকা নিয়ে নেবে।

করণিক আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল। তাদের টাকা বিকাশে ফেরত দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved