ফরিদপুরের সদরপুরে ভূবনেশ্বর নদ থেকে অজ্ঞাতনামা এক তরুণীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে অনুমানিক ২৫ বছরের ওই তরুণীর ভাসমান লাশটি উদ্ধার করে সদরপুর থানা পুলিশ। তরুণীর শরীরে বালুর বস্তা বাঁধা অবস্থায় পাওয়া যায়।
স্থানীয়রা জানান, তরুণীকে মারার পর তার কোমড়ে বালুর বস্তা দিয়ে বেঁধে নদে ফেলে দেয় দুর্বৃত্তরা। বালুর বস্তা থেকে বালু সরে যাবার পর লাশটি ভেসে ওঠে।
আরও পড়ুন- গোয়াইনঘাটে একই পরিবারের তিনজনের গলা কাটা লাশ উদ্ধার
এ বিষয়ে সদরপুর থানার ওসি সুব্রত গোলদার জানান, স্থানীয় এলাকাবাসী ভূবনেশ্বর নদে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
তরুণীতে মারার পর তার শরীরে বালুর বস্তা বেঁধে নদে ফেলা দেওয়া হয়। লাশটির পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।