1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সংসদ ভবন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় নির্দেশনা জারি - Globalprime24.com
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

সংসদ ভবন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ১৭৭ Time View

আগামী সোমবার শুরু হবে জাতীয় সংসদের একাদশ অধিবেশন। এ উপলক্ষ্যে সংশ্লিষ্টদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার (১৬ জানুয়ারি) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার রাত ১২টা থেকে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আরো পড়ুন- গত একশ বছরের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড করলেন ডোনাল্ড ট্রাম্প

ডিএমপি ঘোষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে- ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমান বন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত।

এছাড়া মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমণ্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউর পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সব ধরনের রাস্তা ও গলিপথ ডিএমপির ঘোষিত এলাকার মধ্যে পড়ে।

অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved