মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে গত একশ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রেসিডেন্ট থাকার মেয়াদে সবচেয়ে বেশি (মোট ১৩টি) মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড স্থাপিত করলেন ডোনাল্ড ট্রাম্প।
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলের শেষ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ১টা ২৩ মিনিটে কৃষ্ণাঙ্গ ডাস্টিন হিগস নামের এক কারাবন্দীর। এটি ছিল ট্রাম্পের আমলের শেষ মৃত্যুদণ্ড।
আরো পড়ুন- ইঞ্জিন চালিত অবৈধ ট্রলির গাড়ির ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু
১৯৯৬ সালে তিন নারীকে হত্যার দায়ে অভিযুক্ত হন হিগস। তবে মৃত্যুর আগ পর্যন্ত ঐ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন তিনি।
এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মৃত্যুদণ্ড শাস্তির বিরোধী।