1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

লিওনেল মেসির সেরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ১৮১ Time View

ফুটবল ইতিহাসের সেরা ফরোয়ার্ড কে, যুগ যুগ ধরেই চলে আসছে বিতর্ক। পেলে, দিয়েগো ম্যারাডোনা, রোনালদোর সঙ্গে এই আলোচনায় থাকেন সময়ের দুই সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নাম আসে আরও অনেকের। কিন্তু প্রশ্নটা যদি করা হয় মেসিকে? আর্জেন্টাইন ফরোয়ার্ড বেছে নিয়েছেন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সাবেক ব্রাজিলীয় তারকা রোনালদোকে।

ক্লাব ফুটবলে ৩৫২ গোল করেছেন রোনালদো। দু’বার জিতেছেন ব্যালন ডি’অর। তিনবার হয়েছেন ফিফা বর্ষসেরা। ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই তারকাই রেকর্ড ছয়বারের ফিফা বর্ষসেরার খেতাবজয়ী মেসির দেখা সেরা স্ট্রাইকার, ‘রোনালদো (নাজারিও) ছিলেন ফেনোমেনন। আমি এ পর্যন্ত যত স্ট্রাইকার দেখেছি, তাদের মধ্যে তিনিই সেরা। রোনালদো ছিলেন অবিশ্বাস্য।’

চোটের কারণে মৌসুমের শুরুতে মাঠের বাইরে থাকতে হয়েছিল মেসিকে। এখনও পুরোপুরি ছন্দে ফিরেছেন বলা যাবে না। তবে দিনকে দিন ছন্দে ফিরছেন বলে টিওয়াইসি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে জানান বার্সেলোনা অধিনায়ক, ‘আমি আবারও ভালো অনুভব করছি এবং ধীরে ধীরে ছন্দে ফিরছি।’

-খবর দৈনিক যুগান্তরের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved