নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাবো পৌরসভার বরাবো এলাকার মাদকসম্রাট মিজানুর রহমানকে (২৬) র্যাব-১ এর সদস্যরা।
বুধবার (২৮ এপ্রিল) ৩ হাজার ৯’শ ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। সে বরাবো গ্রামের হযরত আলীর ছেলে। এসময় দু’টি মোবাইল সেট জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বর্তমান বাজার মূল্য ১১ লাখ ৮৮ হাজারটাকা।
আরো পড়ুনঃ রূপগঞ্জে লকডাউনের বিরূদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন
সে দীর্ঘদিন ধরে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকসরবরাহ করে আসছে বলে অভিযোগ রয়েছে। তার বিরূদ্ধে রূপগঞ্জথানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।