মহামারী করোনা ভাইরাসের প্রভাব বিস্তার নিয়ন্ত্রণে সরকারেরদেয়া লকডাউনের বিরূদ্ধে আজ সোমবার (৫ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভুলতা গাউছিয়া পাইকারি কাপড়েরমার্কেটের ব্যবসায়ীরা মানববন্ধন করেছে।
ঢাকা-সিলেটমহাসড়কের ভুলতা এলাকায় তারা এ কর্মসূচি পালন করে। এসময় মহাসড়কের উভয়দিকে ৫ কিলোমিটার জুড়ে যানজটেরসৃষ্টি হয়।
আয়োজিত মানববন্ধন পূর্বক সভায় সভাপতিত্বকরেন গাউছিয়া মার্কেট দোকান মালিক কল্যাণ সমিতিরসভাপতি আব্দুল মালেক।
সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃইলিয়াছ ভুঁইয়া, সমিতির কর্মকর্তা আব্দুল আওয়ালভুঁইয়া, অর্থসম্পাদক মাসুদ কবির, নাদিম আল মাসুদ,শাহিন মোল্লা, আফজাল হোসেন, মোকতার হোসেন,আসলাম মোল্লা, আলম বাদশা, আলআমিন, ওবায়দুল হক ওহাজী খোরশেদ প্রমুখ।সভায় বক্তারা বলেন, গাউছিয়া মার্কেট সারাবাংলাদেশের একটি বৃহৎ পাইকারি কাপড়ের মার্কেট। করোনাভাইরাসের প্রভাবে গাউছিয়া মার্কেটের ব্যবসায়ীরা আজ ধ্বংসের পথে।
আরও পড়ুন- নারায়ণগঞ্জে কলেজ ছাত্র রিয়ন হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন
সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই আমরাক্রয় বিক্রয় করবো। আমাদের ব্যবসা করার সুযোগ করে দিতেহবে। সভায় বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে। এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্নুসরাত জাহান বলেন, সরকারের দেয়া লকডাউন সকলকেই
মানতে হবে। তবে ব্যবসায়ীদের দাবি সরকারের উর্ধ্বত্বনকর্তৃপক্ষকে অবহিত করা হবে।