1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রাজশাহীতে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

রাজশাহীতে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৯২ Time View

রাজশাহীর মোহনপুর উপজেলার দুরুজপাড়া গ্রামে তাপস (২৮) নামে এক মোটরসাইকেল গ্যারেজ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। গত বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তাপস উপজেলার দরুজপাড়া গ্রামের মৃত মনিন্দ্রনাথের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তাপস মোহনপুর উপজেলা সদরে মোটরসাইকেল গ্যারেজের পাশাপাশি মেরামতের কাজ করতেন। তিনি প্রায় ৮ বছর আগে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার পুঁজাপাড়া গ্রামের দীলিপের মেয়ে তাপসিক রানীকে (২৬) বিয়ে করেন। তাদের দাম্পত্যে জীবনে রয়েছে প্রান্ত নামে ৪ বছরের এক ছেলে। বিয়ের কিছুদিন পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনের কলহ বাধে। বছর দু-এক আগে তাঁদের কলহের তীব্রতা বেড়ে যায়। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ তাপসের নিজ ফ্ল্যাটের একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে জিজ্ঞাসাবাদের জন্য তাপসের স্ত্রী তাপসিকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved