1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

মেসি জাদুতে রিয়াল ভায়াদোলিদকে উড়িয়ে দিলো বার্সেলোনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ১৬২ Time View

মেসি জাদুতে রিয়াল ভায়াদোলিদকে উড়িয়ে দিলো বার্সেলোনা। মঙ্গলবার রাতে ন্যু ক্যাম্পে ৫-১ গোলের বড় জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। অধিনায়ক লিওনেল মেসি সতীর্থদের দিয়ে দুটি গোল করানোর পাশাপাশি নিজেও প্রতিপক্ষের জালে দুইবার বল পাঠিয়েছেন।

ম্যাচের দুই মিনিটে মেসির বাম দিক থেকে করা ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হন ভায়াদোলিদ ডিফেন্ডাররা। সেখান থেকে বল পেয়ে দুর্দান্ত এক ভলি করেন ক্লেমেন্ত লেংলেট। তার ভলি প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে ঢুকে যায় ভায়দোলিদের জালে।

এই গোলটা অবশ্য শোধ করেছিলো ভায়াদোলিদ। ম্যাচের ১৫ মিনিটের মাথায় টের স্টেগানের ভুলে গোলবারের সামনে বল পেয়ে জালে জড়ান কিকো অলিভাস। এরপর খেলা হয়েছে এক তরফা। মেসি ম্যাচটাকে বানিয়ে নিয়েছেন নিজের। আর্তুরো ভিদাল এদিন একাদশে ছিলেন। দুই মিনিট আগেই হেডে গোল মিস করলেও, ২৯ মিনিটে আর ভুল করলেন না। মেসির উড়িয়ে মারা মাপা বল বক্সের ভেতর ঢুকে এক পা ছুঁয়ে দিয়ে গোল পেয়ে যান ভিদাল।

মিনিট পাঁচেক পর ২৫ গজ দূর থেকে অবিশ্বাস্য ফ্রি কিকে নিজের প্রথম গোল আদায় করে বার্সেলোনা অধিনায়ক মেসি। ৭৫ মিনিটে রাকিটিচের উড়িয়ে মারা বল বক্সের ভেতর দারুণ এক টার্ন নিয়ে প্রথম সুযোগেই গোলে মারেন মেসি। এবার হাফ ভলিতে পেয়ে যান এক গোল। এর দুই মিনিট পর চোখ ধাঁধানো এক থ্রু পাস দিয়ে সুয়ারেজকে গোল করতে সাহায্য করেন মেসি। সুয়ারেজের একটা চক্রও পূরণ হয়েছে ওই গোলে। লা লিগায় সুয়ারেজ যাদের বিপক্ষে খেলেছেন তাদের সবার বিপক্ষেই গোল করার রেকর্ড হয়ে গেছে তার। এতোদিন বাকি ছিল কেবল ভায়াদোলিদ।

সূত্র: দৈনিক ইত্তেফাকের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved