1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

মেসির হ্যাটট্রিক জন্মদিনে

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৮৯ Time View
কোথায় মেসি? তার দলকে হারিয়েছি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের পর নিজের প্রথম জন্মদিন পরিবার ও বন্ধুদের সঙ্গে উদযাপন করতে জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওতে ফিরে গেছেন লিওনেল মেসি। সেখানেই শনিবার (২৪ জুন) এক প্রদর্শনী ম্যাচে দারুণ এক হ্যাটট্রিকে নিজের ৩৬তম জন্মদিন রাঙালেন তিনি। মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজের কিংবদন্তি ম্যাক্সি রদ্রিগেজ এদিন আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন ফুটবলকে। জাতীয় দলের সাবেক সতীর্থের বিদায়ী ম্যাচে নিউয়েলস ওল্ড বয়েজ লিজেন্ডসের বিপক্ষে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মাঠে নামেন মেসি।

মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে সাবেক-বর্তমানদের এই মিলনমেলায় দি মারিয়া, আগুয়েরোদের পাশাপাশি মাঠে নামেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। রদ্রিগেজকে শ্রদ্ধা জানিয়ে শুরু হওয়া ম্যাচে ৪ মিনিটে দুর্দান্ত এক ফ্রিকিকে গোলের খাতা খোলার পর প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন মেসি।

বিরতির পর আর মাঠে নামেননি আর্জেন্টিনা অধিনায়ক। ম্যাচে শেষ পর্যন্ত ৭-৫ গোলে জিতেছে নিউয়েলস লিজেন্ডস। ম্যাচ শেষে রদ্রিগেজের বিদায় ও রোজারিওতে জন্মদিন উদযাপন করা নিয়ে মেসি বলেন, ‘এখানে আসার জন্য খুব সুন্দর একটা দিন ছিল এটা। দিনটা শুধুই রদ্রিগেজের। অনেক দিন পর রোজারিওতে আমার পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করেছি। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম জন্মদিন বলে এটা বিশেষ ছিল।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved