1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

মেসির পর বেনজেমা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ১৪৩ Time View

গালাতাসারাকে উড়িয়ে দেয়া ম্যাচে জোড়া গোল করার পথে দারুণ এক কীর্তি গড়েছেন বিয়াল মাদ্রিদের করিম বেনজেমা। লিওনেল মেসির পর প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১৫ আসরে গোল করেছেন এই ফরাসি ফরোয়ার্ড। সান্তিয়াগো বার্নাব্যুয়ে বুধবার রাতে ‘এ’ গ্রুপে রিয়ালের ৬-০ গোলে জেতা ম্যাচের ৪৫তম মিনিটে এই কীর্তি গড়েন বেনজেমা। ৮১ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে ২০০৫ সালে প্রথম গোল করেছিলেন বেনজেমা, লিওঁর হয়ে রোজেনবর্গের বিপক্ষে ম্যাচে। ক্লাব পর্যায়ে ইউরোপসেরা প্রতিযোগিতায় তার মোট গোল হল ৬২। এদিন জোড়া গোল করে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৫০ গোলের মাইলফলকও ছুঁয়েছেন তিনি।

প্রতিযোগিতার সব সময়ের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন চতুর্থ স্থানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি এবং রাউল গনজালেসের পর। ম্যাচের পর বেনজেমার উচ্ছ্বসিত প্রশংসা করেন কোচ জিনেদিন জিদান। তার চোখে এই ফরোয়ার্ড আগের চেয়ে অনেক বেশি পরিণত। ‘ক্রিস্টিয়ানো রোনান্ডো চলে যাওয়ার পর, করিম আগের চেয়ে অনেক বেশি পরিণত। আমি তাকে নিয়ে খুশি। সে এখন ক্লাবের ইতিহাসে ক্রিস্টিয়ানোর মতো।’ গত ২৩ অক্টোবর স্লাভিয়া প্রাগের বিপক্ষে জালে বল পাঠিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১৫ আসরে গোল করার কীর্তি গড়েছিলেন মেসি।

মেসির পাশে লেওয়ানডোস্কি

চলতি মৌসুমের শুরু থেকে ছন্দে রয়েছেন তিনি। গোল পেয়েছেন বুন্দেসলিগা ও চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বের সব ম্যাচে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে টানা আট ম্যাচে গোল করে রবার্ট লেওয়ানডোস্কি স্পর্শ করেছেন বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসিকে। পরের ম্যাচে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে গোল পেলে ছুঁয়ে ফেলবেন সময়ের আরেক সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর টানা সর্বোচ্চ ম্যাচে গোলের রেকর্ড। ‘বি’ গ্রুপে অলিম্পিয়াকোসের বিপক্ষে ঘরের মাঠে বুধবার ২-০ ব্যবধানে জেতা ম্যাচে দলের প্রথম গোলটি করেন লেওয়ানডোস্কি। মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতার গ্রুপপর্বে টানা আট ম্যাচে গোল করলেন এই পোলিশ স্ট্রাইকার। ২০১২-১৩ ও ২০১৩-১৪ মৌসুম মিলে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে টানা নয় ম্যাচে গোল করেছিলেন রোনাল্ডো। ২০১৭ সালে রেকর্ড স্পর্শ করার খুব কাছে পৌঁছেছিলেন মেসি। তবে এক ম্যাচ আগেই থামেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved