1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

মেয়ে হত্যার ঘটনায় মায়ের নামে মামলা

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৮৭ Time View

মুলাদীতে প্রতিবন্ধী মেয়ে মেহেনাজকে বিষ খাইয়ে হত্যার ঘটনায় মা তাসলিমা বেগমের নামে মামলা হয়েছে। বুধবার রাতে মেহেনাজের বাবা মো. মাহাবুব হাওলাদার বাদী হয়ে মুলাদী থানায় মামলা করেছেন। এ ঘটনায় মা তাসলিমা বেগমকে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) কমল চন্দ্র দে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুপুর গ্রামের মাহাবুব হাওলাদারের স্ত্রী তাসলিমা স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে ১৩ বছরের প্রতিবন্ধী মেয়েকে কীটনাশক খাইয়ে হত্যা করে। পরে তিনি নিজেও কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন।



স্বামী মাহাবুব হাওলাদার সাংবাদিকদের জানান, বুধবার সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর কৃষিকাজে জমিতে চলে যান তিনি। মেয়েকে কীটনাশক খাওয়ানোর বিষয়টি জানতে পেরে স্ত্রী তাসলিমাকে ফোন করেন। ওই সময় তাসলিমা বেগম বলেন- ‘তোর বড় মেয়েকে মাইরা ফালাইছি, ছোট মেয়েকেও মাইরা নিজে মরব’। পরে বাড়ি ফিরে আসার আগেই তাসলিমা নিজে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে।

মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) কমল চন্দ্র দে জানান, ওই কিশোরীর লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে বুধবার রাতে স্ত্রী তাসলিমা বেগমের নামে মামলা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved