1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

মালবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

দিনাজপুর প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ২৫৪ Time View
প্রতীকী ছবি।

দিনাজপুর জেলার বিরলে মালবাহী ট্রাকের চাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী তিন যুবকের। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিরলের ফরক্কাবাদ ডাঙ্গাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে লাজু ইসলাম, শরিফ উদ্দীনের ছেলে মামুন হোসেন ও মোজামের ছেলে আনোয়ার হোসেন।

ফায়ার সার্ভিসের দিনাজপুর ও বিরল স্টেশনের যৌথ সহযোগিতায় থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন:- হিলিতে পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

বিরল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আজাহারুল ইসলাম সাংবাদিকদের জানান, বোচাগঞ্জ থেকে ধান বোঝাই করে একটি ট্রাক রাজধানী ঢাকায় যাচ্ছিল। ফরক্কাবাদ ইউপির জয়নুল মুদিখানা বাজারের পাশে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।

এ বিষয়ে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

দুঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও স্টাফ পালিয়ে গেছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved