1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

মনোহরদীতে নদীর পানিতে ডুবে বাবা-ছেলের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ১৬২ Time View

নরসিংদী জেলার মনোহরদীতে ব্রহ্মপুত্র নদীর পানিতে ডুবে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৯ মার্চ) দুপুরে মনোহরদী উপজেলার দীঘাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দীঘাকান্দি গ্রামের আহাম্মদ আলীর ছেলে জাকারিয়া (৫০) এবং নিহত জাকারিয়ার ছেলে সাজেদুল ইসলাম সাজিদ (১০)।

আরও পড়ুন- সবজি ক্ষেতে অজ্ঞাত লাশ উদ্ধার

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, কৃষক জাকারিয়া তার ছেলেকে নিয়ে কলাগাছের ভেলায় করে পাশবর্তী সনমানিয়া এলাকায় বোরেধানের ক্ষেত পরিচর্যা করতে যাচ্ছিলেন। এসময় প্রাকপ্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ওই শিক্ষার্থী নদীতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে পিতা ঝাঁপিয়ে পড়লে দু’জনেই পানিতে তলিয়ে যায়। পরে আশপাশের লোকজন নদী থেকে তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মনোহরদী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, পুলিশ বাবা-ছেলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি। যেহেতু পানিতে ডুবে মৃত্যুর তথ্য পাওয়া গেছে, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved