1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
ভারতে নিরাপত্তা শঙ্কার কথা স্বীকার করল আইসিসি - Globalprime24.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

ভারতে নিরাপত্তা শঙ্কার কথা স্বীকার করল আইসিসি

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ Time View
ছবি: সংগৃহীত

আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে খেলার সুযোগ পাওয়া মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা শঙ্কার কারণে টুর্নামেন্ট থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বাদ দেওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে প্রশ্ন উঠে- টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক এবং দর্শকদের কিভাবে নিরাপত্তা দিবে?



বিষয়টি জানিয়ে দুইবার আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়- ভারতে বাংলাদেশ দলের ক্রিকেটার, দর্শক-সমর্থকদের নিরাপত্তা শঙ্কা বেশি। সুতরাং, এ পরিস্থিতিতে কোনোভাবেই ভারতের মাটিতে গিয়ে বাংলাদেশের খেলা সম্ভব নয়। তাই ভারতে নয় বরং শীলঙ্কায় খেলতে আগ্রহী বাংলাদেশ।



এরই প্রেক্ষিতে ‘আইসিসি সিকিউরিটি’ টিমের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। যেখানে ভারতের মাটিতে খেলতে গেলে বাংলাদেশের জন্য সুনির্দিষ্ট তিনটি নিরাপত্তাঝুঁকির কথা বলা হয়েছে।



আইসিসি বিশ্বকাপের সময় ভারতের মাটিতে নিরাপত্তাঝুঁকির কথা স্বীকার করে নেওয়ায় ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্যই প্রমাণ করে যে বর্তমানে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো কোনো পরিস্থিতি নেই। আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল তৈরি করা বা সমর্থকদের জার্সি পরতে বাধা দেওয়া- এমন উদ্ভট ও অবাস্তব প্রত্যাশা হতে পারে না।’

তিনি সোমবার (১১ জানুয়ারী) জানিয়ে দিয়েছেন, এ পরিস্থিতিতে কোনোভাবেই ভারতে গিয়ে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলা সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved