ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় সিদ্দিক বক্স (৮০) নামে এক ভারতীয় নাগরিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বুধবার (২৭ জানুয়ারি) ভোরে উপজেলার মোগড়া ইউনিয়নের আওরারচর (আদমপুর) গ্রামে নিজের শয়নকক্ষে আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সে।
নিহত বৃদ্ধ সিদ্দিক ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরার লংকামুড়ার সুরমালংকা গ্রামের বাসিন্দা ছিলেন।
আরও পড়ুন:- বিজয়নগরে ইটভাটার দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে সিদ্দিক বক্সের স্ত্রী মারা গেলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। গত তিন মাস আগে কসবা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে সিদ্দিক বক্স বাংলাদেশে আসেন। একপর্যায়ে তিনি আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রামে তার ছেলের বাড়িতে আসেন এবং এখানেই বসবাস করতে থাকেন।
আখাউড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিতাই চন্দ্র দাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধের আত্মহত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিকভাবে অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করেছেন।