1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বিজয়নগরে ইটভাটার দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু - Globalprime24.com
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

বিজয়নগরে ইটভাটার দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ২০৩ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে একটি ইটভাটায় সংস্কার কাজ করার সময় দেয়ালচাপা পড়ে খালেক মিয়া (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

আজ রোববার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার মীরপুরে টু-স্টার ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত খালেক মিয়া ওই এলাকার মৃত গোলাম রহিমের ছেলে।

আরও পড়ুন:- ভারতের উপহার অক্সফোর্ডের অ্যাস্ট্রেজেনেকা ভ্যাকসিন পরিক্ষীত: স্বাস্থ্যমন্ত্রী

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের টু-স্টার ইটভাটায় সংস্কার কাজ করছিলেন শ্রমিক খালেক মিয়া। এ সময় একটি দেয়াল ধসে তার উপর পড়লে দুটি পা ভেঙে  গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক রনি মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান সাংবাদিকদের জানান, মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা আছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved